দিনাজপুর-৬ আসনে ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দন

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দনদিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিরামপুরে সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আনোয়ারুল ইসলাম ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিন্দন জানান এবং তার বিজয়ের জন্য শুভকামনা প্রকাশ করেন।সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় নেতা একে অপরকে শুভেচ্ছা জানান। তারা বলেন, নির্বাচন শেষ হয়েছে—এখন এলাকার উন্নয়নই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।এ সময় দিনাজপুর-৬ আসনের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় প্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top