পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

পাকিস্তানের সিন্ধু প্রদেশের তেলবাহী ট্যাংকার এবং বাসের মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গডাপ শহরের করাচি-হায়দরাবাদ মহাসড়কের মোটরওয়ের পুলিশ স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

মালির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি ভুল দিকে যাচ্ছিল, যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ সংবাদমাধ্যম ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়জনের মৃতদেহ আব্বাসি শহীদ হাসপাতালে এবং অন্য দুজনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে আনা হয়েছে।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ আলম ওধো একটি পৃথক বিবৃতিতে পুলিশকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং ঘটনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। আইজিপি ওধো নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনাস্থল এবং আশেপাশের এলাকাগুলোকে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন।

এছাড়া তেল পড়া এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সকল নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। সিন্ধু পুলিশ প্রধান কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীদের সময়মতো পৌঁছানোর জন্য রুটটি পরিষ্কার রাখার এবং যানজট রোধে বিকল্প পথে যান চলাচলের নির্দেশ দিয়েছেন।

এদিকে এক বিবৃতিতে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। লাঞ্জার কর্তৃপক্ষকে আহতদের তাৎক্ষণিক এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

একইসাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা, আহতদের তাৎক্ষণিক এবং সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সিন্ধু সরকারকে নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top