প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬
আইআরআই ইন্সটিটিউটের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সাবেক কংগ্রেসম্যন ডেভিড ড্রেয়ার। এই সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

