ভূমি দখলের ভাগ মালয়েশিয়ায় পৌঁছাতো, দাবি নাহিদের 

বিগত আমলে ঢাকা-১১ আসনের ব্যবসা ও ভূমি দখলের ভাগ বিদেশেও পৌঁছাতো বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী বাড্ডায় একটি নির্বাচনি জনসভায় তিনি এমন দাবি করেন।

নাহিদ বলেন, “গত ১৫ বছর ধরে একজন বিদেশে অবস্থান করলেও, এ আসনের ব্যবসা ও ভূমি দখলের ভাগ তিনি নিয়মিত পেতেন। রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল করা হয়েছে, তার লাভ মালয়েশিয়ায় বসেই তিনি পেতেন। ৫ আগস্টের পর ওই ব্যক্তি দেশে ফিরে এসেছেন। আর এখানে যিনি দখল ও চাঁদাবাজির কাজ করতেন, তিনি তার জায়গায় চলে গেছেন।”তিনি আরও বলেন, “এ এলাকার শত শত মানুষের ভূমি দখল করা হয়েছে, ভরাট করা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিলো তারা এ ভূমি দস্যু হিসেবে কাজ করেছে কিংবা সহায়তা করেছে।”

ঢাকা-১১ আসনের এই প্রার্থী বলেন, “এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ। নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সকল মানুষ ভূমি হারিয়েছেন তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবো। নতুবা তাদের ন্যায্যমূল্য ফিরিয়ে দেবো।”

রামপুরা–বাড্ডাকে জুলাইয়ের হটস্পট উল্লেখ করে নাহিদ বলেন, “ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের হাত থেকে বাড্ডাকে রক্ষা করবো। পাঁচ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারিকে সফল করতে হবে। শুধু ঢাকা–১১ নয় সারা দেশে জয় লাভ করবে ১১ দলীয় জোট।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top