শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের সীমান্তে ‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত এলাকার সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন বা সেনা ঘাটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত।ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য। একইসঙ্গে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের কথায়, ‘চিকেনস নেক’ তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা। এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলী সাত রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’কে সংযুক্ত করেছে। আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে।চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপর রয়েছে, সেটিকে মোকাবিলাও ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন।
এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যখন আলোচনা চলছে তখন লালমনিরহাটে সীমান্তের ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।বিবিসি বাংলা সরেজমিনে লালমনিরহাট গিয়ে জানার চেষ্টা করেছে পরিস্থিতি সম্পর্কে, সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে নিয়ে কী বলছে বিজিবি ও স্থানীয় বাংলাদেশি নাগরিকরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাটে সীমান্তের ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন খবর প্রচার করা হয়েছে। ঘটনা নিয়ে জানতে লালমনিরহাট বিজিবির কর্মকর্তারা সরেজমিনে সীমান্তে পরিদর্শন করেছেন।লালমনিরহাটের ৭৮ কিলোমিটার ও কুড়িগ্রামে কিছু অংশ নিয়ে বিজিবি ব্যাটালিয়ন ১৫ এর আওতায় রয়েছে প্রায় দেড়শ কিলোমিটার সীমান্ত এলাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিবিসিকে বলেন, লালমনিরহাট সীমান্ত নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।”আমার দৃষ্টিতে লালমনিরহাটেরে প্রায় ৬২ কিলোমিটার এলাকা আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী দখল হয়ে আছে। এরকম একটি ফেব্রিকেটেড নিউজ আমাদের কাছে এসেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা গুজব। এটার মূল উদ্দেশ্য স্থানীয় জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি করা। এই এলাকার প্রত্যেকটা মানুষ সাচ্ছন্দ্যে এলাকায় আছে, বিজিবি টহলে আছে। বিজিবি সরে যাওয়ার কোনও প্রশ্নই আসে না।”সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন বিজিবির এই কর্মকর্তা।
তিনি জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং যৌথ টহলও চলছে বিজিবির।ধরলা নদী ভারত-বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। লালমনিরহাট সীমান্তে মোগলহাট বিওপির কাছে এই নদী দুই দেশে বিভক্ত।মোগলহাটে ধরলা নদীর তীরে গিয়ে দেখা যায়, বাংলাদেশের বাসিন্দারা সীমান্তের নির্দিষ্ট দূরত্বে মাঠে কাজ করা, নৌকা চালানোর মতো স্বাভাবিক কর্মকাণ্ড করছে। মোগলহাট সীমান্ত চৌকিতে পাহারায় আছে সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, জমি ভারতের দখলে চলে যাওয়ার মতো এ ধরনের কিছু লালমনিরহাট সীমান্তে ঘটেনি। একজন স্থানীয় সদস্য বলেন, “এটা সম্পূর্ণ ভুয়া খবর। বানোয়াট কথা।”সীমান্ত এলাকার গ্রামবাসী জানান, সৈন্য সমাবেশ বা অনুপ্রবেশের মতো কোনো ঘটনার অস্তিত্ব নেই। তবে সীমান্তের কাছে যাদের বাড়িঘর ও জমিজমা আছে এবং মাঠে চাষাবাদ ও কাজকর্মে নিয়মিত যাতায়াত করেন, তাদের অভিজ্ঞতা হল – ভারতীয় বিএসএফ বেশ কড়া পাহাড়া দিচ্ছে।
গত ৫ই অগাস্টের পর থেকে লালমনিরহাট সীমান্তে বিএএসফ বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে, সীমান্তে বিএএসএফএর টহল এবং জনবল বৃদ্ধির বিষয়টি নজরে এসেছে স্থানীয়দের।শিল্পী বেগম নামের একজন জানান, আগে নিয়মিত সীমান্তের কাছে গেলেও এখন সেখানে যান না।


বারবে তো
কি হলো