বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত অপশক্তি জামায়াত নারীদের ঘরবন্দী করে রাখতে চায়। তাই তারা কর্মজীবী নারীদের সম্পর্কে অশালীন কথা বলছে। ওরা নারীদের ক্ষমতা বঞ্চিত করে তাদের কর্মঘন্টা কমিয়ে কর্মসংস্থান বন্ধ করতে চায়। দেশের জনসংখ্যার ৫২ নারীর ক্ষমতায়ন চায় বিএনপি।
শুক্রবার বিকালে রামপাল উপজেলার ভোসপাতিয়ায় অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপাল উপজেলার ভোসপাতিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমীনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক হিন্দু নারী পুরুষের উপস্থিতিতে নির্বাচনী এই জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।


