স্পেনের দীর্ঘদিনের উচ্চ বেকারত্বের হার নামলো ১০ শতাংশের নিচে

স্পেনের দীর্ঘদিনের উচ্চ বেকারত্বের হার ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ১০ শতাংশের নিচে নেমে এসেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট এই তথ্য প্রকাশ করেছে। বামপন্থী সরকার এটিকে ২০০৮ সালের পর প্রথমবারের মতো একটি বড় অর্জন হিসেবে উদযাপন করছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে এই সময়ে বেকারত্বের হার ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ, যা আগের প্রান্তিকের তুলনায় ০.৫২ শতাংশ পয়েন্ট কম।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ২০০৮ সালের পর এই প্রথম বেকারত্ব ১০ শতাংশের নিচে নেমেছে। স্পেনে প্রায় ২ কোটি ২৫ লাখ মানুষ কর্মরত, যা একটি নতুন রেকর্ড।

সূত্র : এএফপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top