মামলা সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্তটি জানানো হয়েছে। আইনজীবী মো. আরিফ বলেছেন, মামলার কথা বলা হচ্ছে সেটি স্বৈরশাসক আমলের মামলা। মামলার রায় অনুসারে তিন মাসের কারাভোগও করেন। আইনজীবী আরিফ বলেন, মামলাটি ছিল একটি আদালত অবমাননার মামলা। কোনো সুনির্দিষ্ট অপরাধের মামলা নয়। হামিদুর রহমান আযাদ তার হলফনামায় ৭০টি মামলার তথ্য দিয়েছেন, তবে অধিকাংশই মামলাই প্রত্যাহার করা হয়েছে বা তিনি খালাস পেয়েছেন। শুধুমাত্র একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন হিসেবে হলফনামায় তথ্য দেওয়া হয়েছে। অবমাননাকর বক্তব্য ও দেশে গৃহযুদ্ধর হুমকি দেওয়ার অভিযোগে ২০১৩ সালে হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। শনি, রোব ও সোমবারে অনুষ্ঠেয় ২১০ আপিল শুনানির রায়ের অনুলিপি মিলবে সোমবার।



মামলা সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্তটি জানানো হয়েছে।